বিরহ বাড়ে ধীরে মনের গোপন কুঠিরে
একা বিজনে ভাবনার নদীতে খুঁজি তটরেখা,
উথলে উঠে ঢেউয়ের নদী ক্ষীপ্র জলরাশি
দিশেহারা আমি একা, আমি একা।
বন্ধু তুমি বড়ই পাষাণ,
পাষাণ তোমার ভিতর বাহির
পাষাণ তোমার প্রাণ,
ভুলে গেছো সবই ভালোবাসার দাবি
ভুলে গেছো আমার লেখা গান!
এই বুকেই আমার ছিলো তোমার ভালোবাসার আবাদ
প্রেম-সোহাগের চারণ ভূমি,
সুখের আলাপ বা কান্না প্রলাপ
করতে এই বুকেই নখের আঁচড় টানি!
(চলবে)
#নিরো
১৯/০৬/২০১৫ইং
11:03:00 PM |
Category:
bangla kobita,
kobita,
আমি একা,
বাংলা কবিতা,
বাংলা বিরহরে কবিতা,
বিরহরে কবিতা
|
0
comments


Comments (0)