Showing posts with label ভালবাসায় পাওয়া না পাওয়া. Show all posts
Showing posts with label ভালবাসায় পাওয়া না পাওয়া. Show all posts

ভুলে যাওয়া যায় খুব সহজেই
সহজে আপন হওয়া যায় না,
ভেঙ্গে দেয়া যায় মন এক কথাতেই
ভেঙ্গে গেলে তা আর জোড়া লাগে না ।
শতজনম করে উপাসনা
কেউ ভালবাসা পায় কেউ পায় না,
কারো কাছে ভালবাসা শুধুই পুতুল খেলা
জীবনে কখনো তারা সুখী হয়না ।

দুটি মন একসাথে মিশে গিয়ে ভালবাসে
স্বপ্ন আসে চোখে সুখেরই ডানায়,
ভুলেরই ঝড় তবু ভেঙ্গে দিতে চায় শুধু
বিশ্বাস এসে বাঁচতে শেখায় ।

স্মৃতির এমন দহন ঝরায় চোখে শ্রাবণ
এরই মাঝে কিছু চাওয়া পূর্ণতা পায়,
ভুলে যাওয়া কথা লুকিয়ে রাখা ব্যাথা
সামনে এসে শুধু দূঃখ বাড়ায় ।

#নিরো
০৭-০৬-২০০৬ ইং