Showing posts with label বিশ্বাস ও ভালোবাসার স্বীকৃতি. Show all posts
Showing posts with label বিশ্বাস ও ভালোবাসার স্বীকৃতি. Show all posts


আমি তোমারই থাকবো যেমনটা ছিলাম আজো আছি,
প্রতিশ্রুতি নয়
হলো বিশ্বাস ভালোবাসার স্বীকৃতি॥

হলো পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা
ঝরনার সাথে পাহাড়ের সখ্যতা,
হলো বাবুই পাখির বাসা বুননে
সুনিপুণ দক্ষতা॥
যেনো প্রজাপতির রঙ্গিন পাখা
বড়ই স্পর্শকাতর,
যেনো ঘুম ভাঙ্গা ভোরে
উদীয়মান রবির সোনালী প্রহর॥
হলো তীব্র তাপ দাহে
এক পসলা বৃষ্টি,
হলো আমার আমি কে
নতুন করে তোমার জন্য সৃষ্টি॥
হলো ঝড়ের আগে আকাশের বুকে
লাল রক্তিম আভা,
হলো অনর্গল গরলের শেষে
এক বিন্দু সঞ্জীবনী সুধা॥
হলো চিরাচরিত হিসেব ভাঙ্গা
ধারাহীন এক ধারাপাত,
হলো বুক পেতে সহ্য করা
পাজর ভাঙ্গার আঘাত॥

হলো আমার হৃদয়ে তোমার অনুপ্রবেশ
বিনা দ্বিধা আর বিনা বাঁধায়,
হলো সেই অনুভূতি যা
দুজনকে একি সাথে কাঁদায় আবার হাসায়॥"

#
নিরো
২৬/০৪/২০১৪ইং