Showing posts with label ফাগুন জমা চোখে দিলে শ্রাবণ. Show all posts
Showing posts with label ফাগুন জমা চোখে দিলে শ্রাবণ. Show all posts


"হৃদয়ের লেনদেন গেছো সব চুকিয়ে
ভালোবাসায় চাওয়া পাওয়া দিয়ে গেছো মিটিয়ে।
আমার স্বপ্ন নিয়ে সাজালে তোমার ঘর,
কেনো বল আজ আমায় করেছো এতটা পর।
তুমি বৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছো এই মন,
আমাকে রেখে দূরে
নিজেকে আড়াল করে
ফাগুন জমা চোখে দিলে শ্রাবণ...!!!

আমাকে দেখে তোমার মনেও হতে পারে
পরাজিত আজ আমি জীবনের খেলাতে।
একবার দেখো ভেবে
আমারই কি অপরাধে
নাকি তোমার অবহেলাতে
আজ আমার ফেরারি জীবন...!!!

মন বলে যদি কিছু থেকে থাকে তোমার
বুঝবে তুমি তোমার কি ছিলো অপরাধ।
নির্ঘুম কত রাত
কেটে গেছে দেখে চাঁদ
আর বুকে নিয়ে শত আঘাত
তারাদের সাথে করে কথোপকথন...!!!"

#
নিরো
১৮/০৩/২০০৬ইং