Showing posts with label মানুষ তুমি তবেই তো. Show all posts
Showing posts with label মানুষ তুমি তবেই তো. Show all posts

ভাগ্যের নির্মম পরিহাসে
নয়তো আপন কর্ম দোষে,
রাজাও পথে বসে
এমন নজিরও আছে॥

আবার যে দ্বীনহীন কাঙ্গাল
যে পৃথিবীর কাছে জঞ্জাল ,
তার গলায় ও দিতে হবে মালা
আজ নয়তো কাল॥

কুলীন ও হতে পারে কুলের গর্ব
পতিত যে সেও পেতে পারে আশ্রয়,
যে পরাজিত হচ্ছে আজ কে
কে জানে কালকে সে ছিনিয়ে আনতেও পারে বিজয়॥

গর্ব করলে তা খর্ব হবেই
সংযত হও, নিবৃত করো অহংকার,
মাটির দিকে তাকিয়ে চলো পথে
উদ্ধত শির ধ্বংসই শুধু করবে তোমার॥

মোহ কাটিয়ে মায়ায় জড়াও
লোভের শেঁকল ফেলো ছিঁড়ে,
অর্থ বৈভব সব ক্ষণস্থায়ী
সুখ সেতো থাকে অন্তরে॥

কাঁদাতে নয় কাঁদতে শেখো
সেবা করো যে নিপীড়িত,
অন্ন দাও তাকে যে ক্ষুধার্ত
সাহস হও তার যে আহত
মানুষ তুমি তবেই তো॥

#নিরো
২৭/০১/২০১৪ইং