Showing posts with label নাইবা আমার হও. Show all posts
Showing posts with label নাইবা আমার হও. Show all posts


"নাইবা তুমি বাসলে ভালো আমাকে
তাই বলে আমার কি যায় আসে তাতে?
কিছু না হয় নাইবা পেলাম প্রেমের প্রতিদানে
তবুও কিছু পেয়েছিতো তোমায় ভালোবেসে।
সুখ না হয় চেয়ে আমি দুঃখই পেলাম,
স্বপ্ন না দেখে চোখে বৃষ্টি ঝরালাম॥

হয়তো তুমি ভাবছো বসে তোমার সুখের কথা,
তাইতো আমার হৃদয় মাঝে একা থাকার ব্যথা॥
হয়তো ভাবতে শুধু কি হতে কি হয়,
তাইতো সহজেই পেরেছো ভুলতে পরিচয়॥

হয়তো তুমি করতে হিসেব তোমার লাভ ক্ষতি,
তাইতো আমার একালেও হলো না যে গতি॥
হয়তো তুমি অভিমানকে রাখতে চেপে মনে,
তাইতো আপন কেউ হলোনা আমার জীবনে॥"

#
নিরো
১৫/০৬/২০০৫ইং


ঘুমের ঘোরে দুচোখ জুড়ে
স্বপ্ন আসে কত!
সকাল বেলা সূর্য্য এসে
সে স্বপ্ন বানায় ক্ষত।

স্বপ্নমাঝে আমার তুমি
শুধু যেন আমারই,
স্বপ্ন ভাঙ্গলে খোঁজে ফিরি
কোথায় তুমি?

জানতে যদি কখনোবা
আমার তুমি কে?
আমায় ছেড়ে এত দূরে
পারতে কি থাকতে?

জানবে যখন আমায় তখন
ভীষণ ভালবাসবে,
চলতে পথে তোমার হাতে
আমার হাতটা রাখবে।

এমনই আমার ভাবনা
যা কখনো হওয়ার না॥

অজানায়ই থেকে যাবে তোমার কাছে
আমার যত চাওয়া হয়তো,
জানবে যখন দেখবো তখন
তুমি অন্যকারো নয়তো॥

আমার জন্য তুমি ছিলে
তোমার আমি নই,
আমার ভালবাসা শুধু
তোমায় দূর থেকে ভালাসার জন্যই॥

কল্পনাতে আমার তুমি
বাস্তবতায় নও,
ভাল থেকো সুখে থেকো
নাইবা আমার হও॥

#
নিরো
৩০/১০/২০১৩ইং