Showing posts with label তুমি বিনোদিনী আমার. Show all posts
Showing posts with label তুমি বিনোদিনী আমার. Show all posts

"বসন্ত বাতাস
তোমায় করেছে উদাস
করেছে বিরহীনি,
তাই ভাবছো হয়তো ভুলেই গেছি আমি!

দূরে আছি বলে পর হয়ে যাইনি
দূরত্ব শুধু বেড়েছে পথের,
আমি শুধু বইছি শরীরের ভার
মনতো বেঁধে রেখেছো তুমি॥

নিঃশ্বাসে কি যায় আসে বলো
তুমিইতো আমার প্রাণ বায়ু,
হৃদয়ে গাঁথা তোমার মুখটি
মন মানেনা, চোখ বারেবার তোমায় দেখতে চায় তবু॥

তুমি বিনোদিনী আমার, বিরহীনি নও
কেনো অভিমানে ভেজাও আঁখি,
মান ভাঙ্গাবো আসবো যখন
রাঙিয়ে তোমার সিঁথী॥"

#
নিরো
১৯/০৩/২০১৪ইং