Showing posts with label প্রেমের কবিতা. Show all posts
Showing posts with label প্রেমের কবিতা. Show all posts

"বসন্ত বাতাস
তোমায় করেছে উদাস
করেছে বিরহীনি,
তাই ভাবছো হয়তো ভুলেই গেছি আমি!

দূরে আছি বলে পর হয়ে যাইনি
দূরত্ব শুধু বেড়েছে পথের,
আমি শুধু বইছি শরীরের ভার
মনতো বেঁধে রেখেছো তুমি॥

নিঃশ্বাসে কি যায় আসে বলো
তুমিইতো আমার প্রাণ বায়ু,
হৃদয়ে গাঁথা তোমার মুখটি
মন মানেনা, চোখ বারেবার তোমায় দেখতে চায় তবু॥

তুমি বিনোদিনী আমার, বিরহীনি নও
কেনো অভিমানে ভেজাও আঁখি,
মান ভাঙ্গাবো আসবো যখন
রাঙিয়ে তোমার সিঁথী॥"

#
নিরো
১৯/০৩/২০১৪ইং


"তুমি চঞ্চলা হরিণী
তোমার চপল চাহনি
বাঁধিয়াছো মায়ারই ডোরে,
নিশি কি জাগরণ
কিবা স্বপন
কাটিছে তোমারই ঘোরে॥

তুমিতো জানোনা হে প্রিয়া
তোমার বিরহে বিরহী হিয়া
মনেরই কথা বলিতে ব্যাকুল সদাই,
যতবার আসিয়াছো সমুখে
ভয় বাসা বাঁধিয়াছে বুকে
যদি বা তোমায় না পাইয়া হারাই!!"

#
নিরো
১৪/০৪/২০১৪ইং


আমি তোমারই থাকবো যেমনটা ছিলাম আজো আছি,
প্রতিশ্রুতি নয়
হলো বিশ্বাস ভালোবাসার স্বীকৃতি॥

হলো পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা
ঝরনার সাথে পাহাড়ের সখ্যতা,
হলো বাবুই পাখির বাসা বুননে
সুনিপুণ দক্ষতা॥
যেনো প্রজাপতির রঙ্গিন পাখা
বড়ই স্পর্শকাতর,
যেনো ঘুম ভাঙ্গা ভোরে
উদীয়মান রবির সোনালী প্রহর॥
হলো তীব্র তাপ দাহে
এক পসলা বৃষ্টি,
হলো আমার আমি কে
নতুন করে তোমার জন্য সৃষ্টি॥
হলো ঝড়ের আগে আকাশের বুকে
লাল রক্তিম আভা,
হলো অনর্গল গরলের শেষে
এক বিন্দু সঞ্জীবনী সুধা॥
হলো চিরাচরিত হিসেব ভাঙ্গা
ধারাহীন এক ধারাপাত,
হলো বুক পেতে সহ্য করা
পাজর ভাঙ্গার আঘাত॥

হলো আমার হৃদয়ে তোমার অনুপ্রবেশ
বিনা দ্বিধা আর বিনা বাঁধায়,
হলো সেই অনুভূতি যা
দুজনকে একি সাথে কাঁদায় আবার হাসায়॥"

#
নিরো
২৬/০৪/২০১৪ইং

"নীরব ঘাতক তোমার দু'চোখ
তীক্ষ্ণ হয়ে বিধে বুকে,
তোমার জন্য প্রেম কালিমা
মাখতে রাজি আমার মুখে॥

তীক্ষ্ণ চোখে কেনো আবার
কাজলের দাও টান,
পড়লে ও চোখ আমার চোখে
হৃদয় করে আনচান॥

দৃষ্টি তোমার যেমন মনে বৃষ্টি ঝরায়
তেমনি বুকে আগুন জ্বালায়,
এই ভেবে হই দিশেহারা
কেমন করে ধরোগো চাঁদ
তোমার ও দুটো ঠোঁটের কোণায়॥

হাতের চুড়ি কেমন করে
নড়লে ও হাত উঠে ঝনঝনিয়ে,
টোল পড়ে তুমি হাসলে গালে
সিঁদুরা রাঙ্গা টিপ কপালে
এলো চুলে ঢেউ তুলে হায়! এ কি করলে সর্বনাশ,
ঘুম আসেনা চোখ বুজলে
স্বপ্ন মাঝেই যেন করছি বসবাস॥"

#নিরো
১৪/০৫/২০১৪ইং

তোমার মুখটা যেনো
নিতল দিঘীর অতল জলে সদ্য ফুটা পদ্ম,
তোমার চোখের গভীরতায় হার মানে
তের নদী সাত সমুদ্র॥

তোমার চুলের আধাঁর নিয়ে মেঘেরা বুঝি হয়েছে এত কালো,
তোমার পায়ের স্পর্শ পেয়েই পথের দূর্বা প্রাণ পেলো॥

চাঁদ আসে রোজ দেখতে তোমায় রাতের বেলায় চুপিচুপি,
আমিও তাই দিশেহারা তোমার প্রেমে সারাক্ষণ তোমার নামটাই জপি॥

তোমার হাঁসি ঘুম কেড়ে নেয়
মন করে উদাসি,
কন্ঠ তোমার যাদুতে ভরা
যেনো প্রাণঘাতী শ্যাঁমের বাঁশি॥

#নিরো
১৬/১১/২০১৩ইং

ভুলে যাওয়া যায় খুব সহজেই
সহজে আপন হওয়া যায় না,
ভেঙ্গে দেয়া যায় মন এক কথাতেই
ভেঙ্গে গেলে তা আর জোড়া লাগে না ।
শতজনম করে উপাসনা
কেউ ভালবাসা পায় কেউ পায় না,
কারো কাছে ভালবাসা শুধুই পুতুল খেলা
জীবনে কখনো তারা সুখী হয়না ।

দুটি মন একসাথে মিশে গিয়ে ভালবাসে
স্বপ্ন আসে চোখে সুখেরই ডানায়,
ভুলেরই ঝড় তবু ভেঙ্গে দিতে চায় শুধু
বিশ্বাস এসে বাঁচতে শেখায় ।

স্মৃতির এমন দহন ঝরায় চোখে শ্রাবণ
এরই মাঝে কিছু চাওয়া পূর্ণতা পায়,
ভুলে যাওয়া কথা লুকিয়ে রাখা ব্যাথা
সামনে এসে শুধু দূঃখ বাড়ায় ।

#নিরো
০৭-০৬-২০০৬ ইং

খোঁপায় গুজো কৃষ্ণচূড়া
কানে সোনাছড়ি,
চোখে কাজল পড়ো টেনে
হাতে রেশমী চূড়ি ॥
হলুদ রং এর শাড়ির সাথে
কপাল সিঁদুরে রাঙা,
মুগ্ধ নয়নে দেখব তোমায়
যেন পরী তুমি, কাটা ডানা ॥

#নিরো
০৯>০৫>২০১১


"তুমি বলোনা বিদায় কখনো,
মাঝপথে রাত এসে দাড়ায় যদি
পাহাড় ভেঙ্গে গিয়ে হয় যদি নদী
বলোনা বিদায় তুমি তখনো॥

হাজার ব্যথার মাঝেও প্রেম বেঁচে রয়
অভিমান ছাড়া কোনো প্রেম না হয়॥
বিরহের অনলে মনকে পোড়ালে
বলবো ভালোবাসি সেদিনও॥

হাজার সাধনায় প্রেম আসে জীবনে
সে বাঁধন ছিড়েনা তো এক মরণে॥
ছলনার ছলে আমাকে কাঁদালে
বলবো ভালোবাসি এখনো॥"

#নিরো
১৯-০৩-২০০৫ইং