Showing posts with label ক্ষুধার্ত. Show all posts
Showing posts with label ক্ষুধার্ত. Show all posts

তোমার বাড়িতে আজ রাজভোগ হচ্ছে
তারই গন্ধে-রন্ধে পুরো বাড়ি সয়লাভ,
হৈহুল্লোড় কত আনন্দ আর কত হাঁসি ঠাট্টা
কিছু আমন্ত্রিত অতিথী আর কিছু অবাঞ্চিতের আর্বিভাব॥
কত খাবার আজ অপচয় হবে!
তোমাদের ফেলে দেয়া ময়লাও পাবেনা যারা পায়নি নিমন্ত্রণ,
চোখেও দেখবেনা কি দিয়ে তোমরা উদরপূর্তি করো!
তোমার বাড়ির দেয়াল ঘেঁষে যে সুগন্ধ পেয়েছে ওরা
ওতেই ভরাবে পেট ও মন॥
তোমার বাড়ির পোষা কুকুর-বেড়ালের 
অবশিষ্ট যে উচ্ছৃষ্ট তোমার
যদি তাদের কপালে জুটে,
ওদের কি নেই তার থেকে অধিকার?
পেট ভরে না হোক! এক মুঠো দাও
দেখবে হাঁসির পদ্ম কিভাবে ফুটে॥
চোখ মেলে দেখো হয়তো পড়বে তখন তোমার চোখে,
তোমার বাড়ির সুখের কোলাহল
কাঁটা হয়ে বিঁধে ওদের বুকে॥
কে কি করলো, করবেই বা কি?
চিন্তা ছেড়ে তুমি না হয় শুরু করো আগে,
দেখবে, ধুলোয় লুটাবে সুখের স্বর্গ
তোমার দেয়া ঐ এক ভাগে॥

#নিরো
০৭-০২-২০১৪ইং