Showing posts with label অবাঞ্চিত. Show all posts
Showing posts with label অবাঞ্চিত. Show all posts

"ভিখারির ঘরে জন্ম নিয়ে
কেন আমার রাজার হালে চলা?
সমাজে যার স্থান ৩য় শ্রেণীর
তার কেন এত শুদ্ধ করে কথা বলা!

এমনই অনেক হাজারো প্রশ্নবাণ,
ছুঁড়ে দেয় আমায় প্রতিনিয়ত
সে বাণের বিষ এতটাই বিষাক্ত!
কানে প্রবেশ করলেই নিথয় হয় দেহ-প্রাণ!

অনেকে আবার গবেষণা করে আমি কে বা কি?
বিষয়টা কিছুটা এমন,
যেন অন্ধের নাম পদ্মলোচন!
আর শীতের সকালে যেন অপ্রত্যাশিত বৃষ্টি!

অভাবের মাঝে জন্ম যার তার প্রতি পদে পদে অপরাধ,
যত বিশেষণ আছে নামের পাশে
দিন শেষে তাই হয় অপবাদ!"
(আংশিক)


#নিরো ০৭/০৭/২০১৫ইং