Showing posts with label ভালবাসার কবিতা. Show all posts
Showing posts with label ভালবাসার কবিতা. Show all posts


"তুমি চঞ্চলা হরিণী
তোমার চপল চাহনি
বাঁধিয়াছো মায়ারই ডোরে,
নিশি কি জাগরণ
কিবা স্বপন
কাটিছে তোমারই ঘোরে॥

তুমিতো জানোনা হে প্রিয়া
তোমার বিরহে বিরহী হিয়া
মনেরই কথা বলিতে ব্যাকুল সদাই,
যতবার আসিয়াছো সমুখে
ভয় বাসা বাঁধিয়াছে এ বুকে
যদি বা তোমায় না পাইয়া হারাই!!"

#
নিরো
১৪/০৪/২০১৪ইং


আমি তোমারই থাকবো যেমনটা ছিলাম আজো আছি,
এ প্রতিশ্রুতি নয়
এ হলো বিশ্বাস ও ভালোবাসার স্বীকৃতি॥

এ হলো পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা
ঝরনার সাথে পাহাড়ের সখ্যতা,
এ হলো বাবুই পাখির বাসা বুননে
সুনিপুণ দক্ষতা॥
এ যেনো প্রজাপতির রঙ্গিন পাখা
বড়ই স্পর্শকাতর,
এ যেনো ঘুম ভাঙ্গা ভোরে
উদীয়মান রবির সোনালী প্রহর॥
এ হলো তীব্র তাপ দাহে
এক পসলা বৃষ্টি,
এ হলো আমার আমি কে
নতুন করে তোমার জন্য সৃষ্টি॥
এ হলো ঝড়ের আগে আকাশের বুকে
লাল রক্তিম আভা,
এ হলো অনর্গল গরলের শেষে
এক বিন্দু সঞ্জীবনী সুধা॥
এ হলো চিরাচরিত হিসেব ভাঙ্গা
ধারাহীন এক ধারাপাত,
এ হলো বুক পেতে সহ্য করা
পাজর ভাঙ্গার আঘাত॥

এ হলো আমার হৃদয়ে তোমার অনুপ্রবেশ
বিনা দ্বিধা আর বিনা বাঁধায়,
এ হলো সেই অনুভূতি যা
দুজনকে একি সাথে কাঁদায় আবার হাসায়॥"

#
নিরো
২৬/০৪/২০১৪ইং

তোমার মুখটা যেনো
নিতল দিঘীর অতল জলে সদ্য ফুটা পদ্ম,
তোমার চোখের গভীরতায় হার মানে
তের নদী সাত সমুদ্র॥

তোমার চুলের আধাঁর নিয়ে মেঘেরা বুঝি হয়েছে এত কালো,
তোমার পায়ের স্পর্শ পেয়েই পথের দূর্বা প্রাণ পেলো॥

চাঁদ আসে রোজ দেখতে তোমায় রাতের বেলায় চুপিচুপি,
আমিও তাই দিশেহারা তোমার প্রেমে সারাক্ষণ তোমার নামটাই জপি॥

তোমার হাঁসি ঘুম কেড়ে নেয়
মন করে উদাসি,
কন্ঠ তোমার যাদুতে ভরা
যেনো প্রাণঘাতী শ্যাঁমের বাঁশি॥

#নিরো
১৬/১১/২০১৩ইং