Showing posts with label বন্ধু চাই. Show all posts
Showing posts with label বন্ধু চাই. Show all posts

"এমন একটা বন্ধু চাই যে,
দুঃখ দেবেনা কখনো,
যার হাতে হাত রেখে
মন খুলে কাঁদতে পারবো।
যে নেবে ভাগ আমার দুঃখের ও
বন্ধু হতে চাই এমন কারো॥

যে যাবেনা দূরে কভু আমায় ছেড়ে
না দেক্ দুঃখে স্বান্তনা,
সারাটিক্ষণ যে থাকবে পাশে
প্রতিদানে কিছুই চাইবেনা।
বন্ধু হতে চাই এমন কারো
যে নেবে ভাগ আমার অস্রুর ও।

যার চোখে তাকিয়ে দেখবো পৃথিবী
কখনো কোন প্রশ্ন তুলবেনা,
হাজার ভুলের মাঝেও যে
আমায় কিছুতেই ভুলবেনা।
বন্ধু হতে চাই এমন কারো
ভালোবাসতে জানে যে আমারই মতো।"

‪#‎নিরো‬
০৫/০৮/২০০৭ইং
রবিবার, বন্ধু দিবস।