Showing posts with label ভ্রান্ত ব্যাখ্যা. Show all posts
Showing posts with label ভ্রান্ত ব্যাখ্যা. Show all posts

গজনির সুলতান মাহমুদের বীরত্ব পড়ানো হয় ইতিহাসে
তো ইতিহাসের অপব্যাখ্যা!
আমি যতবার তার বীরত্ব! পড়ি
আমার চোখের সামনে এসে দাড়ায়
রক্তাক্ত হাতে এক নরপিচাশের প্রতিকৃতি!
তাকে বীর আখ্যা দেয়া মানে আমার কাছে জল্লাদকে নিষ্পাপ, পবিত্র বলা!
আমি তাকে বীর বলিনা,
বরংচ তিনি যা ছিলেন তাকে তাই বলি,
তিনি একজন লুটেরা, খুনি, ধর্ষক, ডাকাত! সভ্যতার বিনষ্টকারী

তাজমহলের সৌন্দর্যে বিমোহিত গোটা বিশ্ব
আমিও মুগ্ধ হয়েছি বহুবার,
প্রেমিকাকেও বলেছিলাম আমিও তাজ গড়বো দেখো!
সেই তাজ আর গড়া হয়নি, হবেও না কোন কালে!
কারণ, যখন জেনেছি এর সৌন্দর্যের অন্তরালে লুকিয়ে কি নির্মমতা!
প্রেমের প্রতিকৃতি গড়েছে শাহজাহান আড়ালে রেখে বর্বরতা!
আমি তাকেও শিল্পের বিনাশী এবং শিল্পীর হত্যাকারী বলে জানি।
গঙ্গার জলে ভরা পূর্ণিমায় তাজ নাকি আরো বেশি প্রাণবন্ত!
না, আমার কাছে চাঁদনী রাতে জ্বলজ্বল করা তাজমহলের দেয়াল দেখে মনে হয়
হাজার শ্রমিকের রক্তের আলপনা!
হাজারো নারীর সোহাগ মাখা সিঁথির রঙ্গিন সিদুরের
অভিশাপ বয়ে চলা শোকের সৌধ!
তাজকে ভালাবাসার নিদর্শন বলা তাই আমার কাছে অবৈধ!

#নিরো

০১/১০/২০১৫ইং