Showing posts with label কাঁদতে চাইনা. Show all posts
Showing posts with label কাঁদতে চাইনা. Show all posts


"একটা জনম কেটে গেলো বয়ে বোঝা ব্যথার,
আরো যদি জনম থাকে
দিওনাতো মন বিধি তারে ভালোবাসার॥
অনেক কেঁদেছি
বিরহে পুড়েছি
সে জনমে কাঁদতে আমি চাইনাতো আর॥

চোখ দিয়ে যার বইছে নদী সেইতো শুধু জানে
আপন মানুষ পর ভেবে দাগ কেটেছে মনে॥
হিয়ার ভিতর দিয়া ব্যথা নেয়নি খবর আর
মেঘ গলে যে বৃষ্টি পরে গলেনি তো পাষাণ হৃদয় তার॥

বিরহে শেষ যদি হয় ভালোবাসা না হয়ে মিলন
অপূর্ণতা না পাওয়ায় হাড়িয়ে যাবে কি তবে একটি জীবন?
চলি করে পথ চলা এক সাথে হয়নি আর
স্বপ্ন মন পুড়ে পুড়ে শ্বশ্মান ভাঙ্গেনি ভুল তবু তার॥"
#নিরো
০৮/১১/২০০৭ইং