কি কারণে পাষাণ হলে
দুঃখ দিলে এমন করে
চলে গেলে অনেক দূরে আমায় একা করে,
নিঃশ্ব আমি তোমায় ছাড়া
অস্রু শুধু দু'চোখ ভরা
ছলনার কাছে যে আজ গেলাম আমি হেরে
চাইনা আর কখনও তুমি আসো ফিড়ে
চাইনা আর তোমাকে আমার আপন করে...!!!

সুখে থেকো, থেকো সুখে আমায় শুধু ভুলে
দুঃখ মাঝে বেঁচে আছি স্মৃতির প্রদীপ জ্বেলে॥
আমি আজ ব্যথাকে তাই নিলাম সাথী করে...!!!

বিশ্বাস শুধু, বিশ্বাস করেই পেলাম প্রতিদান,
জানিনা কেন আজ তোমার এত অভিমান
শুধু জানি কাঁদবো আমি তোমায় মনে হলে...!!!

#
নিরো
১৫/০৯/২০০৫ইং


"হৃদয়ের লেনদেন গেছো সব চুকিয়ে
ভালোবাসায় চাওয়া পাওয়া দিয়ে গেছো মিটিয়ে।
আমার স্বপ্ন নিয়ে সাজালে তোমার ঘর,
কেনো বল আজ আমায় করেছো এতটা পর।
তুমি বৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছো এই মন,
আমাকে রেখে দূরে
নিজেকে আড়াল করে
ফাগুন জমা চোখে দিলে শ্রাবণ...!!!

আমাকে দেখে তোমার মনেও হতে পারে
পরাজিত আজ আমি জীবনের খেলাতে।
একবার দেখো ভেবে
আমারই কি অপরাধে
নাকি তোমার অবহেলাতে
আজ আমার ফেরারি জীবন...!!!

মন বলে যদি কিছু থেকে থাকে তোমার
বুঝবে তুমি তোমার কি ছিলো অপরাধ।
নির্ঘুম কত রাত
কেটে গেছে দেখে চাঁদ
আর বুকে নিয়ে শত আঘাত
তারাদের সাথে করে কথোপকথন...!!!"

#
নিরো
১৮/০৩/২০০৬ইং

"বসন্ত বাতাস
তোমায় করেছে উদাস
করেছে বিরহীনি,
তাই ভাবছো হয়তো ভুলেই গেছি আমি!

দূরে আছি বলে পর হয়ে যাইনি
দূরত্ব শুধু বেড়েছে পথের,
আমি শুধু বইছি শরীরের ভার
মনতো বেঁধে রেখেছো তুমি॥

নিঃশ্বাসে কি যায় আসে বলো
তুমিইতো আমার প্রাণ বায়ু,
হৃদয়ে গাঁথা তোমার মুখটি
মন মানেনা, চোখ বারেবার তোমায় দেখতে চায় তবু॥

তুমি বিনোদিনী আমার, বিরহীনি নও
কেনো অভিমানে ভেজাও আঁখি,
মান ভাঙ্গাবো আসবো যখন
রাঙিয়ে তোমার সিঁথী॥"

#
নিরো
১৯/০৩/২০১৪ইং

সূর্য্য বেটা তুই আজ বড় বার বেড়েছিস
খাব তোকে আজ আয় দেখি হাতের কাছে,
পুড়াবো তোকে আজ আমার পেটের জ্বালায়
দেখবি কত তেজ আমার পেটে।
দূর হ বলছি আর জ্বালাসনে মাথার উপর চেপে,
সত্যি বলছি নাগাল পেলে গিলে খেয়েই নেব তোকে!
তেষ্টায় কাঠ অন্তর আমার জুড়াবো তোরই তাপে,
তাতেও জ্বালা না কমলে খাব পৃথিবীটাকে!
সাগরটাকে পেলে কাছে তার জল সব
এক চুমুকেই করে নিতাম পান,
যদি পাহাড় দাঁড়ায় বাঁধা হয়ে
তবে, ধুলায় লুটাবো তারে চূর্ণ করবো মেরে ব্রহ্মবাণ।
তুই কেন আসলিরে বল জ্বাললি কেন রাতে আলো?
আঁধারই থাক আমার মাঝে তারে বাসি খুব ভাল।
বিনয় করে বলছি তোকে যা চলে যা তুই ভাই,
কথা যদি না শুনেছিস তবে তোকেও পুড়িয়ে করবো ছাই!
ক্লান্ত পথিক শ্রান্ত হয়ে পান্থ খোঁজে চলে,
ঘুমে চোখ ঢুলু ঢুলু তবুও ঘুম আসেনা ভুলে।
কারণ, ক্ষুধা নামক পাপের আগুন পেটে
পৃথিবীময় কত অপচয় হয় তবু না অনাহারির কিছু জুটে!
আবার পথিক হাঁটে ক্লান্ত পায়ে অন্ধকারের ভেতর,
আর ভাবে,
মানুষগুলো নাকি এই পৃথিবী
নাকি আমিই বেশি স্বার্থপর...!!!
#নিরো

২০/০৯/২০১৬ইং


"ভেবেছিলাম তুমি পৃথিবী আমার
আর, লক্ষ কোটি তারার ভীড়ে
একটি চাঁদ আমি তোমার॥

না, আসলে তুমি বৃহস্পতি
একটা চাঁদ আড়ালে গেলে
তোমার কোনো হয়না ক্ষতি॥

চাঁদ যে তোমার অনেক বেশি
পূর্ণিমা তাই যখন খুশি॥"
#নিরো
২১-০৪-২০১৪ইং


"সবাই যদি পূর্ণ হবে শুন্য রবে কে?
পূর্ণ হলো সে না হয়,
আমায় শুন্য করলো যে॥

তুমি থাকো বন্ধু বৃষ্টি ছুয়ে শীতল পরশ লয়ে,
আমার বুকে জ্বলুক সূর্য্য
পোড়াক আমায় দাবদাহে।

সুখের স্রোতে ভাসিয়ে তরী আপন হলে যার,
নতুন করে খেয়াল বশে
মন ভেঙ্গোনা তার আর!

আমি হলাম পথের ধারে ফুটা নাম না জানা ফুল,
এক মালাতে তাই পরিনি গাঁথা
কারণ, তুমিতো সুগন্ধী বকুল।"
(
চলবে)

#
নিরো
১০/০৪/২০১৪ইং



"প্রেম নিয়ে অন্তরে,
তোমার দুয়ারে ঘুরেছি কত
কড়া নেড়েছি দ্বারে।
রুদ্ধদ্বার খুলেনি একটিবার,
হৃদয়ের প্রেম অতলে তলিয়েছে
মরেছে করে হাহাকার।

আমার মনটা ছিলো কাঁদামাটি,
সপেছিলাম তোমায় গড়তে ইচ্ছে মত
করতে পুড়িয়ে খাটি॥
পুড়িয়েছো সত্যি মন,
স্মৃতির তাড়ণায় প্রতি মূহুর্তে তাই
বিষাদের আলিঙ্গন।

আমার আকাশের মেঘ ছিলে তুমি,
হঠাত্আসা উত্তুরে হাওয়ার সঙ্গী হলে
কেনো আমি তা না জানি।
উড়ে গেলে তেপান্তরে হৃদয়ের মায়া ভুলে,
চৌচির হলো তাপদাহে বুক
জ্বালা জুড়াবার বৃথা চেষ্টা তাই চোখের জলে।"

#
নিরো
 
০৫/০৪/২০১৪ইং