যন্ত্র এখানে মনের থেকে বেশি অনুভূতিশীল
পুড়া মাটি আর লোহায় গড়া আমার এ শহর,
হাজারো মানুষের পথচলা প্রতিদিন তবুও,
সবাই যেনো নিসঙ্গতায় কাটায় প্রতিটি প্রহর!
এখানে সকালে সূর্য্য উঠে তবু পাখি ডাকেনা
দিনের শেষে ক্লান্ত বিকেলে ম্লান হয় সূর্য্যের সেই হাসি,
সন্ধ্যা নামে রাজপথে, চার দেয়ালে বন্দিত্ব বরণ আবার
সামাজিক হতে তাই যন্ত্রে মুখ গুজে সামাজিকতা খুঁজি।
#নিরো
০৩/০৫/২০১৬ইং
8:36:00 PM |
Category:
All-kobita,
bangla kobita,
আমার এ শহর,
নাগরিক জীবন,
বন্দিত্ব বরণ
|
0
comments

Comments (0)